Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কিশোরীর আত্মহত্যা  

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৮:৪৪ পিএম

বন্দরে কিশোরীর আত্মহত্যা  
Swapno

 

বন্দরে মানসিকভাবে বিকারগ্রস্থ নাহিদা ইসলাম তানিশা (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গত ২৩ জুলাই দুপুরে বন্দর থানাধীন কাইতাখালী এলাকায় তার নিজ বাসায় গলায় ওড়না পেচিঁয়ে ফাঁসি দিয়ে এ ঘটনাটি ঘটায়। আত্মহননকারী কাইতাখালী এলাকার নাছির উদ্দিনের মেয়ে। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

জানা গেছে, তানিশা নামের ১৬ বছরের ওই কিশোরী কাইতাখালী এলাকার নিজের বাবা মায়ের সাথে বসবাস করে আসছে। প্রতিদিনের ন্যায় গত ২৩ জুন  দুপুর দেড়টায় তিনি গোসল সেরে শয়নকক্ষে প্রবেশ করে। পরে তার মা পারভীন বেগম তাকে দুপুরের খাবার দিতে গেলে শয়নকক্ষ থেকে কোন শব্দ আসেনা। পরে তিনি দৌড়ে তার তার কক্ষে গিয়ে দেখতে পান তার মেয়ে সেখানে থাকা আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে তার ডাক চিৎকার স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

 

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং পরিবারের কোন আপত্তি না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন