Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
Swapno

 

রূপগঞ্জ উপজেলায় নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে সভাপতি করা হয়েছে মো. ইমন হাসান খোকনকে, সাধারণ সম্পাদক করা হয় আলমগীর হোসেনকে।

 

মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীহগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই আংশিক কমিটির অনুমোদন দেন। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন করা হয়।

 

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন