Logo
Logo
×

নগরের বাইরে

মহা-সমাবেশে মোবারকের নেতৃত্বে আড়াইহাজার ছাত্রদলের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১০:১৬ পিএম

মহা-সমাবেশে মোবারকের নেতৃত্বে আড়াইহাজার ছাত্রদলের শোডাউন
Swapno

 

 

 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১দফা দাবিতে ঢাকার মহা-সমাবেশকে সফল করার লক্ষ্যে বিএনপির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে ঢাকার ঐত্যিহাসিক মহা-সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে আড়াইহাজার ছাত্রদলের অংশ গ্রহন। গতকাল শুক্রবার ( ২৮ জুলাই ) সকাল আড়াইহাজার ছাত্রদলের নেতা-কর্মীরা বিশাল মিছিলে নয়া পল্টনের মহা-সমাবেশে যোগদান করেন।

 


এ সময় আড়াইহাজার ছাত্রদলের নেতাকর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখর্রিত হয়ে উঠে ঢাকার রাজপথ। এ সময় মোবারকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন