ঢাকায় মহা-সমাবেশে বন্দর উপজেলা বিএনপির বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১০:৩২ পিএম
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১দফা দাবিতে ঢাকার মহা-সমাবেশকে সফল করার লক্ষ্যে বন্দর থানা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ লিটনের নেতৃত্বে ঢাকার ঐত্যিহাসিক মহা-সমাবেশে বন্দর উপজেলা বিএনপি বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
শুক্রবার ( ২৮ জুলাই ) সকাল ১১টায় বন্দর উপজেলা বিএনপি'র নেতা-কর্মীরা বিশাল মিছিল নিয়ে ঢাকা বিআরটিসি সড়ক ভবনের সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেন। পরে নারায়ণগঞ্জ বিএনপির মূল মিছিলের সাথে মহাসমাবেশে যোগ করেন।
এ সময় বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ঢাকার নয়াপল্টন।
এ সময় সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ লিটনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন,
বন্দর উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন শিশির, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত উল্লাহ মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মো. মহসিন, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহিন শাহ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজনসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


