নান্নুর নেতৃত্বে সোনারগাঁ উপজেলা যুবলীগের অবস্থান কর্মসূচি পালন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:৫০ পিএম
বিএনপির যেকোন ধরণের নৈরাজ্য রুখতে দলীয় নির্দেশনা মোতাবেক সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে শনিবার (২৯ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেছেন সোনারগাঁ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে উপস্থিত নেতৃবৃন্দের সমন্বয়ে বিশাল মিছিল বের করা হয় এবং বিকেল পর্যন্ত সড়কের পাশে এসএস সিএনজি পাম্পে অবস্থান নেন উপস্থিতরা। এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইঁয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিয়া, সদস্য দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ।
সহ-সভাপতি মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম (আসাদ), যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইঁয়া, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আশিফ আহাম্মেদ আনিস।
কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খাঁন, যুবলীগ নেতা জিতু খান, রুপালী খাঁন ও রাজীব হাসান, আওয়ামী লীগ নেতা হুমায়ুন আহমেদ সানি ও জয়নাল আবেদীন টুটুল, সোনারগাঁ পৌরসভা ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রধান, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এন.হুসেইন রনী /জেসি


