Logo
Logo
×

নগরের বাইরে

বিক্ষোভ সমাবেশে প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের চমক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম

বিক্ষোভ সমাবেশে প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের চমক
Swapno

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের শত শত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু- সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। 

 

গতকাল সোমবার (৩১ এপ্রিল) বিকেল ৪ টায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের সামনে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাইনবোর্ডে জনসমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

 


এ সময় প্রিন্সের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবেদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম মিয়া, রূপগঞ্জ উপজেলা রাজিব ভূঁইয়া, বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো.কামাল হোসেন কামাল, নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি  আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া,রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান খোকন ভূইয়া দীন ইসলামসহ রূগগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন