জনসমাবেশে মাজেদুলের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু- সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
গতকাল সোমবার (৩১ এপ্রিল) বিকেল ৪ টায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের সামনে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাইনবোর্ডে জনসমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
এ সময় মাজেদুলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রওশন আলী চেয়ারম্যান, সহ-সভাপতি ডি,এইচ. বাবুল, সহ-সভাপতি সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলীসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সংহগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


