Logo
Logo
×

নগরের বাইরে

জনসমাবেশে আজাদের নির্দেশনায় মোবারকের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম

জনসমাবেশে আজাদের নির্দেশনায় মোবারকের শোডাউন
Swapno

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষে বিএনপির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের শত শত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু- সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। 

 

 

গতকাল সোমবার (৩১ এপ্রিল) বিকেল ৪ টায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের সামনে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাইনবোর্ডে জনসমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।এ সময় মোবারকের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন