Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে দোকানে দূর্ধর্ষ চুরি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯:০৪ পিএম

সোনারগাঁয়ে দোকানে দূর্ধর্ষ চুরি
Swapno

 

 

সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা বাজারে হিরা ডিপার্টমেন্ট ষ্টোর নামে একটি পাইকারি দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় দোকান মালিক জসিম উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

দোকান মালিক অভিযোগে উল্লেখ্য করেন, প্রতি দিনের ন্যায় সারাদিন দোকানদারীর পর সোমবার রাত ১০ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরের দিন গতকাল মঙ্গলবার সকাল ৭টা সময় দোকানে এসে দেখেন তার দোকানের শাটারের তালা ভাঙ্গা। এসময় তিনি স্থানীয় লোকজন ডেকে দোকানে প্রবেশ করে দেখেন তার দোকানের ভেতরে রাখা অনেক মালামাল এলোমেলো অবস্থায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

 

পরে দেখতে পায় পাইকারী মুদি দোকানের ক্যাশ বাক্রো থাকা নগদ ৭০ হাজার টাকা, তেল, সাবান, স্নো, পাউডার বিভিন্ন কসমেটিক সামগ্রী ও আটা, ময়দা, চিনি, ডাল, চালসহ ৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া দোকানের ক্যাশ বাক্সে থাকা জনতা ব্যাংকের সাক্ষরিত ৩ লাখ টাকার একটি চেকও নিয়ে যায় চোরেরা। এতে করে দোকান মালিকের প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।  

 

সোনারগাঁ থানার তদন্ত ওসি আহসান উল্লাহ জানান, মঙ্গলেরগাঁও বটতলা বাজারে পাইকারী মুদি দোকানে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এস.এ/জেসি   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন