Logo
Logo
×

নগরের বাইরে

আদালতে রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক রূপগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯:৪০ পিএম

আদালতে রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক রূপগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ
Swapno

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শত শত রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের খানপুর এলাকা থেকে মিছিল নিয়ে মিশনপাড়া এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলের সমাপ্ত হয়।

 

এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে¡ তৎকালিন মিছিলে উপস্থিত ছিলেন, শামীম মিয়া সিনিয়র যুগ্ম আহবায়ক রূপগঞ্জ উপজেলা, রাজিব ভূঁইয়া, বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো. কামাল হোসেন কামাল নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া, শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির, ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া,রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান খোকন ভূইয়া দীন ইসলামসহ রূপগঞ্জ উপেজলা যুবদলের আতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। 

 

প্রসঙ্গত, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। দুদক আইনের ২৭(১) ধারায় জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে। অন্যদিকে জোবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও এক মাস সাজা ভোগ করতে হবে। সেই সঙ্গে তারেক-জোবায়দা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন