সিদ্ধিরগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম
সিদ্ধিরগঞ্জ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় আদমজী-চাষাঢ়া সড়কের সুফিয়া ফার্নিচারের অপর দিকের লেকের পার থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান মরদেহটি উদ্ধার করেন।
উপ-পরিদর্শক ইয়াউর রহমান জানান, লেকের পারে নবজাতকের মরদেহটি দেখে মানুষজন থানায় ফোন দেন। পরে আমরা সেখানে গিয়ে উদ্ধার করেছি। নবজাতকের বয়স একদিন হবে। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এস.এ/জেসি


