ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম
ফতুল্লায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূর আলম (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩ আগস্ট) দেওভোগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নূর আলমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী নূর আলম (২৮) ও তার সহযোগীরা মিলে ভিকটিম ইশিকাকে অপহরণ করেন। অপহরণের পর ভিকটিমকে তারা ধর্ষণ করে নিজেরা আত্মগোপন করে পলাতক থাকে। পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নূর আলমকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এস.এ/জেসি


