Logo
Logo
×

নগরের বাইরে

ডাকাতি মামলায় সন্ত্রাসী নিরব গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:১৬ পিএম

ডাকাতি মামলায় সন্ত্রাসী নিরব গ্রেপ্তার
Swapno

 

বন্দরে হিন্দু সম্প্রদায়ের এক কাঁচামাল ব্যবসায়ী বসত বাড়িতে ডাকাতির ঘটনার দীর্ঘ ১ মাস ১২ দিন পর অবশেষে সন্ত্রাসী নিরব (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।

 

গত বুধবার (২ আগস্ট) রাতে বন্দর রুপালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বন্দর ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী নিরব বন্দর রুপালী আবাসিক এলাকার আকরাম হোসেন মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার (১৯ জুন) রাত আড়াই টায় থেকে ২টা ৫৫ মিনিটের মধ্যে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দীঘলদী এলাকায় এ ডাকাতি ঘটনাটি ঘটে। ওই সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে লিখন বিশ্বাস (১৮) নামে এক যুবকে রক্তাক্ত জখমসহ ২ ভড়ি ৪ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও ৩টি এন্ড্রয়েট মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়।

 

এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী চিত্তরঞ্জন বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত নামা ৮/১০ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২ (৬)২৩ ধারা- ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড-১৮৬০। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন