Logo
Logo
×

নগরের বাইরে

বিক্ষোভ সমাবেশ হিরণ-লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির অংশগ্রহণ

Icon

যুগের চিন্তার রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০২:৩১ এএম

বিক্ষোভ সমাবেশ হিরণ-লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির অংশগ্রহণ
Swapno

 

 

দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।


এসময় বন্দর উপজেলা বিএনপি'র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের নেতৃত্বে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে 'শেখ হাসিনার অবৈধ রায় মানি মানবো না,বলে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।


বন্দর উপজেলা বিএনপি'র সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন শিশির, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত উল্লাহ মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া,

 

সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মো. মহসিন, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহিন শাহ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজনসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন