বিক্ষোভ সমাবেশে হুমায়ূন-বাচ্চুর নেতৃত্বে রূপগঞ্জ বিএনপির অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০২:৫২ এএম
দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফলের করার লক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণত সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপির শত শত নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০ টায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ হুমায়ূন ও বাচ্চুর নেতৃত্ব রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির সমাবেশ অংশগ্রহণ করেন। এমতা অবস্থায় নেতাকর্মীরা শ্লোগান দেন' শেখ হাসিনার অবৈধ রায় মানি না মানবো না' অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার কর করতে হবে'।
এসময় হুমায়ূন ও বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির আওতাধীন সকল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


