Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম

স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার
Swapno

 

বন্দরে স্ত্রীর দায়েরকৃত নারী শিশু নির্যাতন দমন মামলায় পাষান্ড স্বামী ও শ্বশুড়কে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার এইচ এম সেন রোড এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে শ্বশুড় ইকবাল হোসেন (৫৫) ও তার ছেলে একরামুল ইসলাম মিশেল (২৮)। গ্রেফতারকৃতদের শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

এর আগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বন্দর থানার এইচ এম সেন রোড এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পিতা/পুত্রকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। যার মামলা নং- ৫(৮)২৩। থানা সূত্রে জানা যায়, বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আরিফ পাঠানসহ সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার রাতে উল্লেখিত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করা হয়।

 

এ ব্যাপারে মামলার বাদিনী জাজিরা আক্তার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আমাকে অকারনে নির্যাতন করে আসছিল। আমি স্থানীয় ভাবে বিচার চেয়ে না পেয়ে এ ব্যাপারে আমি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন