চাঁদাবাজি মামলায় রনি প্রধান গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম
সিদ্ধিরগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি চাঁদাবাজ রনি প্রধান (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় একটি চাঁদাবাজির মামলায় আদমজী কদমতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করেন।
এরআগে গত ২ আগষ্ট শাহাদাৎ হোসেন জয় নামে এক ব্যবসায়ী ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ ধেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলো- কদমতলী এলাকার আজিজ প্রধানের ছেলে নুরুল প্রধান (৪০), হায়দারের ছেলে সাকিব (২৫), শাহ আলমের ছেলে লোকমান ওরেফে নয়ন (২৫), হোসেন (২৩), বাচ্চু মিয়ার ছেলে হালিম (২০), নাছিরের ছেলে ইয়াসিন (১৯)। এই মামলায় রনি প্রধান গ্রেপ্তার হলেও পলাতক রয়েছে তার ভাই নুরুল প্রধানসহ আরও ৬ জন। এন. হুসেইন রনী /জেসি


