আব্দুস সালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জ বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১১:৫৪ পিএম
সদ্য কারামুক্ত বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড.আব্দুস সালাম আজাদকে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ফুল নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় ঢাকার নয়া পল্টনে আব্দুস সালাম আজাদ বাস ভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় সকলের সাথে দীর্ঘক্ষন দলীয় নানা দিক নিদের্শনা মূলক আলাপ আলোচনা করেন আব্দুস সালাম আজাদ ও সকলক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার নির্দেশ ও বর্তমানে ১ দফা দাবি নিয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপিকে অতিতের ন্যায় আরো শক্তিশালী হয়ে রাজপথে থাকবার আহ্বান জানিয়েছে তিনি। এ সময় হুমায়ূন ও বাচ্চুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


