কালী ও শিব মন্দিরে খোকন সাহার দীঘার্য়ু কামনা করে প্রার্থনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কর্মী বান্ধব নেতা এড.খোকন সাহা’র জন্মদিন উপলক্ষে নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল) এর উদ্যোগে সাবদি শ্রী শ্রী রক্ষা কালী ও শিব মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) বন্দর উপজেলার স্থল সাবদি শ্রী শ্রী রক্ষা কালী ও শিব মন্দিরে খোকন সাহার দীর্ঘায়ু কামনা ও তার পরিবারের কল্যাণ কামনা করে পূজা, প্রার্থনা ও ভক্তদের মাঝে সেবার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবদি শ্রী শ্রী রক্ষা কালী ও শিব মন্দিরে সেবায়েত ও নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল), মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল রশিদ, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, বাবুল দে, আশিষ চক্রবর্তী, পাপড়ি ঘোষাল, সেন্টু, সুবল হালদার, প্রনীত ঘোষাল, পৃথী ঘোষাল সহ আরও অনেত ভক্তবৃন্দ।


