Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর থানার এসআই সাইফুল আলম পাটুয়ারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৪:২০ পিএম

বন্দর থানার এসআই সাইফুল আলম পাটুয়ারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
Swapno


গত জুলাই মাসে বন্দরে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের  বিশেষ অবদান রাখায় বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ সাইফুল আলম পাটুয়ারীকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যলয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ( পিপিএম বার) এর হাত থেকে এ সম্মননা  গ্রহন করেন তিনি।

 

 

ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা প্রমুখ।  এ ব্যাপারে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটুয়ারী এক প্রতিক্রিয়া জানায়, নারায়নগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ( পিপিএম বার) স্যারের নির্দেশনায় ও  বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক স্যারের নেতৃত্বে বন্দরবাসীকে সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছি।

 

 

যতদিন এ বন্দর থানায় আছি নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। উল্লেখ্য, গত জুলাই মাসে বন্দরে বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে ১৮টি ওয়ারেন্ট তামিল, ১১ কেঁজী ১’শ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন