Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় যুবকের আত্মহত্যা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম

ফতুল্লায় যুবকের আত্মহত্যা
Swapno

 

ফতুল্লার গিরিধারা বৌ বাজার এলাকা থেকে গলায় ফাঁস লাগানো সাহাবুদ্দিন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া দশটার দিকে ফতুল্লার গিরিধারা বৌ বাজারস্থ ওবায়দুলের বাড়ী থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহত সাহাবুদ্দিন বরিশলা জেলার কাজিরহাট থানার চর উদাই গ্রামের শারজাহান শিকদারের পুত্র।

 

নিহতের স্ত্রী সুমা জানায়, তার স্বামী গ্রামের বাড়ীতে কাঠের ব্যবসা করতেন। নয় মাস পূর্বে কাঠ পরে মেরুদন্ড ভেঙ্গে যায়। ব্যয়বহুল চিকিৎসা করাতে গ্রামে প্রায় তিন লাখ টাকার মতো দেনা করে। তারা এক মাস পূর্বে গ্রাম থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জের জিয়া মোড় এলাকায় এসে ভাড়ায় বসবাস শুরু করে। গতকাল শুক্রবার বিকেলে সে তার স্বামী কে নিয়ে ফতুল্লা থানার গিরিধারা বৌ বাজারস্থ ওবায়দুলের বাড়িতে ভাড়ায় বসবাস করা বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। চিকিৎসার টাকার জন্য সে সহ তার স্বামী গ্রামের বিভিন্ন স্বজনদের নিকট ফোন করে টাকা চেয়ে ব্যর্থ হয়।

 

শুক্রবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পরে। পরে সকাল সাতটার দিকে ঘুম থেকে জেগে দেখে বারান্দার গ্রিলের সাথে গলায় গামছা পেচানো স্বামী সাহাবুদ্দিনের ঝুলন্ত লাশ। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, তিনি সংবাদ পেয়ে সকাল সোয়া দশটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন