Logo
Logo
×

নগরের বাইরে

রেকারের ধাক্কায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৬:০৩ পিএম

রেকারের ধাক্কায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত
Swapno


আড়াইহাজারে রেকারের ধাক্কায় উপ-পরিদর্শক (এসআই) আরিফ শেখ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ আগষ্ট) দুপুর দেড়টার দিকে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চালিক মহাসড়কের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

 

 

পুলিশ জানায়, এসআই আরিফ শেখ গতকাল ডিবি থেকে আড়াইহাজার যোগদান করেছে। রোববার দুপুরের দিকে মদনগঞ্জ আঞ্চালিক মহাসড়কের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান সড়কের খাদে পড়ে গেলে পুলিশকে খবর দেয়। রেকার নিয়ে ঘটনাস্থলে যান আরিফ শেখ।

 

 

কাভার্ডভ্যানটি রেকার দিয়ে আঞ্চলিক মহাসড়কে উঠানোর পর রেকারের চাকা স্লিপ করে এসআই আরিফকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় আরিফ। দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে আশঙ্কাজনক অবস্থার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  

 

 

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন