শোক দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান আহমেদ হোসেন রাজু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৯:৪৭ পিএম
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জণসংখ্যা বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন রাজু। এক বিজ্ঞপ্তিতে আহমেদ হোসেন রাজু বলেন, আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে কিছু কুলাঙ্গার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্বপরিবারকে নির্মমভাবে হত্যা করেছেন।
সেই দিন ঘাতকরা চেয়েছিলো এই বাংলার মাটি ও মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবে। কিন্তু তারা হয়তো জানে না পৃথিবীতে বাঙ্গালি জাতি যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম সকলের মনের মধ্যে থাকবে। আমি এই দিনে স্বাধীন বাংলাদেশের রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিতনায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।


