র্যাবের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সোমবার ১৩ আগস্ট বন্দর থানাধীন মদনপুরে রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে বিশেষ কৌশলে ৩টি সিলভারের ডেকসি/পাতিলের মধ্যে করে অবৈধ মাদকদ্রব্য ৫.৫ কেজি গাঁজা নিয়ে পলায়ন কালে হাতে নাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন ব্রাক্ষণবাড়িয়া জেলার চাড়য়া গ্রামের মৃত আঃ লতিফের ছেলে মোঃ লোকমান, মন্দবাগ এলাকার পরেশ চন্দ্র বর্মনের ছেলে আকাশ চন্দ্র বর্মণ এবং লক্ষীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন। র্যাবের এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য গাঁজা নারায়াণগঞ্জ ও ঢাকার আশ-পাশ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। এস.এ/জেসি


