Logo
Logo
×

নগরের বাইরে

কাজিম উদ্দিনের উদ্যোগে বন্দরের ১৫টি স্পটে শোক দিবসের আয়োজন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৩:২০ পিএম

কাজিম উদ্দিনের উদ্যোগে বন্দরের ১৫টি স্পটে শোক দিবসের আয়োজন
Swapno


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দরের ১৫টি স্পটে রান্না করা খাবার বিতরণ করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের কলাগাছিয়ার বিভিন্ন জায়গা ঘুরে এই কর্মসূচী সম্পন্ন করেন তিনি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
 

 


বেলা ১১টার বন্দর উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পর বন্দর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়ে বন্দরের ফরাজীকান্দা, ঘারমোড়া, চুনাভূড়া, চানপুর, কলাগাছিয়া বাজার, হাজীপুর, আদমপুরসহ ১৫টি স্পটে রান্না করা খাবার বিতরণ করেন কাজিম উদ্দিন প্রধান।

 

 

এ সময় তার সাথে ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য আমিরুজ্জামান, ইব্রাহীম কাশেমসহ বন্দর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকগণ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন