রাজীব হোসেন মিঠুর উদ্যোগে জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীসহ সকল শহিদের ও রূহের মাগফিরাত কামনায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হাজী মোহাম্মদ রাজিব হোসেন মিঠুর উদ্যোগে দোয়া মিলাদ ও খাবার বিতরন করা হয়েছে। গতকাল বুধবারের (১৬ আগষ্ট) সকাল ১১ টায় এনায়েত নগর বেকারীর মোড় এলাকায় এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, মতিউর রহমান প্রধান, জাকির হোসেন জাকির, এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল চৌধুরী রঞ্জিত মন্ডলসহ শুভ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


