আনিসুর রহমান শ্যামলের উদ্যোগে জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১০:০০ পিএম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীসহ সকল শহিদের ও রূহের মাগফিরাত কামনায় কাশিপুর যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামলের উদ্যোগে কাশিপুর ইউনিয়ন যুবলীগের দোয়া মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বুধবার (১৬ আগষ্ট) দুপুর ২টায় কাশীপুর খিল মার্কেট এলাকায় এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সফল সভাপতি আনিসুর রহমান শ্যামলের উদ্যোগে কাশীপুর যুবলীগের পক্ষ থেকে দোয়া মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, আশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সাত্তার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, জাহাঙ্গীর আলম, বাপ্পি, রকিসহ কাশীপুর ইউনিয়ন যুবলীগের সকল নেতৃবৃন্দ প্রমুখ।


