শামীমের উদ্যোগে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের জাতির পিতার দেয়া ও মিলাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১০:৩৭ পিএম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীসহ সকল শহিদের ও রূহের মাগফিরাত কামনায় কাশীপুর ৭নং ওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদের উদ্যোগে কাশীপুর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের দোয়া-মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) দুপুর ১ টায় ভোলাইল ঈদগাহের সামনে এই মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম. সাত্তার, কাশীপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর-রশিদসহ ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


