Logo
Logo
×

নগরের বাইরে

শোক দিবস উপলক্ষে জুয়েল-হাবিবুরের উদ্যোগে দোয়া ও খাবার বিতরন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১১:০০ পিএম

শোক দিবস উপলক্ষে জুয়েল-হাবিবুরের উদ্যোগে দোয়া ও খাবার বিতরন
Swapno

 

 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীসহ সকল শহিদের ও রূহের মাগফিরাত কামনায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমানের উদ্যোগে দোয়া-মিলাদ ও দুস্থদের মাঝে প্রায় ১৫ ডেক খিচুড়ি বিতরন করা হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) বিকাল ৫ টায় নংরসিংপুর এলাকায় এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ সদস্য একে এম শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম. সাত্তার, আরাফাতসহ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন