Logo
Logo
×

নগরের বাইরে

যৌতুক মামলায় স্বামী শ্রীঘরে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম

যৌতুক মামলায় স্বামী শ্রীঘরে
Swapno

 

রূপগঞ্জে ১ম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী স্বামী মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার ১৬ আগস্ট হেলাল উদ্দিনের স্বদেশ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী লিজা আক্তার ইভা জানান, ইসলামী শরীয়াহ মোতাবেক মো. হেলালউদ্দিনের সাথে তার বিয়ে হয়।

 

গত দুই বছর পুর্বে টাঙ্গাইল থেকে রূপগঞ্জের রূপসী এলাকায় এসে পুনরায় আরেক বিয়ে করেন তার স্বামী হেলাল। এখানে এসে রূপসী এলাকায় স্বাধীন হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠান খুলে বসে। পুরোপুরি অভিজ্ঞতা না থাকায় এবং নারীদের প্রতি আসক্ত হওয়ার দরুন ইতিপুর্বে সে কয়েকটি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হয়েছে। আমার স্বামী আমাকে না জানিয়ে ২য় বিয়ে করায় আমি তার বিরুদ্ধে মহামান্য আদালতে একটি যৌতুক মামলা করি যার নং ৫১৮/২৩ইং।  

 

সে আরও জানায়, স্বামীকে যৌতুক মামলায় জেল হাজতে পাঠানোর কারণে তার স্বামী ও ২য় স্ত্রীর পরিবারের সদস্যরা আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নিতে অব্যাহত চাপ প্রয়োগ করছেন। হেলাল উদ্দিন রূপগঞ্জের রূপসী এলাকায় ২য় বিয়ে করে সেখানকার জামাই হিসেবে প্রভাব খাটিয়ে আমাকে সহ পরিবারকে চাপের মুখে রেখেছে। আমি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন