পদযাত্রায় প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ যুবদলের তাক লাগানো শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে জেলা বিএনপি পদযাত্রায় রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের অংশ গ্রহন। শনিবার (১৯ আগষ্ট) চিটাগাং রোডস্থ কাঁচপুর ব্রীজে পুলিশের ব্যাপক বাধা পেড়িয়ে নেতাকর্মীরা শান্তিপূর্নভাবে অংশ গ্রহণ করেন।
এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা ব্যানারে সুসজ্জিত হয়ে ‘মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার কিছু হলে জ¦লবে আগুন ঘরে ঘরে, ১ দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি। এমন শ্লোগানে শ্লোগানে মুখর্রিত হয়ে উঠে কাচঁপুর। এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শামীম মিয়া সিনিয়র যুগ্ম আহবায়ক রূপগঞ্জ উপজেলা রাজিব ভূঁইয়া বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো.কামাল হোসেন কামাল নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া, রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান খোকন ভূইয়া দীন ইসলামসহ রূপগঞ্জ উপজেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।


