Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দলিল লিখক বরখাস্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৯:০৮ পিএম

আড়াইহাজারে দলিল লিখক বরখাস্ত
Swapno

 

 

দলিল জাল করার অভিযোগে এক দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিস থেকে রোববার (২০ আগস্ট) এক চিঠিতে জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান। অভিযুক্ত দলিল লেখকের নাম মো. সোহেল ভূঁইয়া।

 

চিঠিতে দলিল রেজিস্ট্রির সময় জাল-বানোয়াট দলিল দাখিল ও দলিল লেখার ফরম্যাটের ২৯ নং কলাম অনুসরণ না করায় অসদাচরণের অভিযোগে দলিল লেখক সোহেলকে বরখাস্ত করা হয়। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জবাব পত্র দেয়ার জন্য দলিল লেখক সোহেলকে নির্দেশ দেয়া হয়। এর আগেও তাকে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছিল।

 

নোটিশের জবাব সঠিক না হওয়ায় রোববার তাকে সাময়িক বরখাস্ত করেন জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন