Logo
Logo
×

নগরের বাইরে

মাসদাইরে আ.লীগে অফিসে হামলার ঘটনায় ২৯ জন গ্রেফতার  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৩:২৮ পিএম

মাসদাইরে আ.লীগে অফিসে হামলার ঘটনায় ২৯ জন গ্রেফতার  
Swapno


ফতুল্লার মাসদাইরে আওয়ামী লীগ কার্যালয়সহ দোকানপাট রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর এবং পুলিশ কর্মকতাকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

 

 

রোববার রাতে ফতুল্লা মডেল থানার সহ উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন বাদী হয়ে নেসার উদ্দিন গ্রুপের অনুসারী সাব্বির ওরফে চশমা সাব্বিরসহ ৮জনের নাম উলেখ্য করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে দ্রæত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

 

 

 এজাহারনামীয় ৮ আসামি হলেন, সাব্বির ওরফে চশমরা সাব্বির (২৭), মো. হাসান মোল্লা (৩৫), মো. হোসেন (৩৪), মো. চঞ্চল (৩২), মো. সৌরভ (৩২), মশিউর রহমান রনি (৪২), বায়জিদ (২৬) ও রোহান (২৮)।

 


ঘটনার পর থেকেই শহর ও শহরতলী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ মামলার এজাহার নামীয় চারজনসহ মোট ২৯জনকে গ্রেফতার করে। তবে এখনো নেছার-সাব্বির গ্রেফতার না হলেও গ্রেফতারকৃত ২৯ জনের মধ্যে ঘটনা সম্পর্কে অবগত নয় এমন ব্যক্তিদের গ্রেফতারের অভিযোগ উঠেছে। এদের মধ্যে সপ্তম ও দশম শ্রেনীর শিক্ষার্থীও রয়েছে।

 


গ্রেফতারকৃতদের মধ্যে শাহীন ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী কাজল, বেগম রোকেয়া স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাকিবুল, মাসদাইর ছোট গোরস্থানে রিপন চাচার গ্যারেজের অটোরিক্সা চালক রেজাউল ও সাগর, তক্কাট মাঠ এলাকার জালাল মিয়ার গ্যারেজের অটো চালক চঞ্চল।

 

 

কালির বাজার এলাকার ফুটপাতের হকার আমির হোসেন, চাষাড়া হোটেল দোকানদার সাগর, মোঃ সুমন আনোয়ারা গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস শ্রমিক রবি মালিহা, ভ্যান চালক সুমন, ফতুল্লা লঞ্চঘাটের শ্রমিক স্বাধীন ও মাসুম, রূপগঞ্জের ফাস্টফুডের দোকানী সজল, করোনী টেক্স গার্মেন্ট শ্রমিক মিজানুর রহমান, মাহিম গার্মেন্টস শ্রমিক শামীম, মুরগী ব্যবসায়ী সুজনসহ নিরিহ ব্যক্তিদের গণগ্রেফতারের অভিযোগ উঠেছে।

 


সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদোর্শিদের তথ্য অনুযায়ী অনুসন্ধানে জানাগেছে, অয়ন ওসমানের সম্বন্ধী ভিকি বাহিনীর সদস্য নেছার ও সাব্বিরের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। স্থাীনয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সাথেও বেশ ঘনিষ্টতা দেখায়ায় সন্ত্রাসী নেছার।

 


গ্রেফতারকৃতদের আদালতে চালান করলে একাধিক আসামী সাংবাদিকদের উদ্দেশ্য করে কান্না করে বলতে থাকে ‘ঘটনার কিছুই জানি না, ডিবি আমাদের হুদাই ধরে এনেছে। তাদের বিচার আল্লাহ করবে। আমরা কোন দোষ করি নাই ডিবি আমাদের বাড়ি ঘর থেকে তুলে এনেছে হঠাৎ করে গিয়ে।

 


মামলায় বাদী উলেখ্য করা হয়, গত শনিবার রাতে শহরের মাসদাইর বেক এন্ড বিনস রেস্টুরেন্টে এজাহারনামীয় ৮ আসামীসহ ৪৫/৫০ জন দুস্কৃতিকারী দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক, লোহার রড, কাঠের ডাসাসহ এলাকায় ত্রাসের ও ভয়ভীতি সৃষ্টি করে। এসময় তারা যানবাহন ভাংচুর করে।

 

 

ওই সময় পুলিশ লাইন্স থেকে সরকারী কাজ শেষে রেস্টুরেন্টের পাশ যাওয়ার সময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল্লাহ্ আল মারুফকে উৎশৃঙ্খল আসামীরা হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ মেরে বাম হাতের কবজি ওপরে রক্তাক্ত জখম করে। এসময় আসামীরা উৎশৃঙ্খলতা ও জনমনে ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়।

 

 

আসামীরা ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে পথচারী নিরাপত্তা প্রহরী ভোলা মিয়া (৩৫) ও রিকশা চালক শিবলু মিয়া (২৩)সহ রেস্টুরেন্টে আসা ক্রেতাদের মারধর, ত্রাস সৃষ্টি ও ভাংচুর করে।

 


আসামীরা ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে ভাংচুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রীর ছবি এবং নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছবিসহ চেয়ার ভাংচুর ও টিনের চালা কোপায়।

 


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পুলিশ ও এলাকার লোকজনের ওপর হামলা, ভাংচুরের অভিযোগে দুস্কৃতিকারী বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম জানান, জেলা গোয়েন্দা পুলিশ ২৯জনকে গ্রেফতার করে আমাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 


এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ‘ক’ জোনের ইন্সপেক্টর আল মামুন জানান, ২৯জনের মধ্যে আমার টিম ১৪ জনকে গ্রেফতার করেছে। বাকিদের অন্যান্য টিম গ্রেফতার করেছে। ম‚লত যারা কিশোর অপরাধের সাথে জড়িত তাদেরকে মাসদাইরের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


যদি কেউ জড়িত না থাকে বা অপ্রাপ্ত বয়স হয়ে থাকে তা তদন্ত করে দেখবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এই মালার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল জানান, ডিবি পুলিশ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের আদালতে চালান করা হয়েছে। আসামী অপ্রাপ্ত বয়সেরও রয়েছে। এঘটনায় জড়িত সকলকে আইনী ব্যবস্থা নেয়া হবে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন