Logo
Logo
×

নগরের বাইরে

ফেব্রিক্সের গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৮:২৮ পিএম

ফেব্রিক্সের গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু
Swapno

 

ফতুল্লা ফেব্রিক্সের গরম পানির ড্রেনে পড়ে জামাল খান(৩৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার ৬দিন পর শুক্রবার সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত জামাল খান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকার মৃত. ছোমেদ খানের ছেলে।

 

হাসপাতাল থেকে শাহবাগ থানার এসআই মোঃ শাহাব উদ্দিন জানান, ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টার সময় ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় অবস্থিত ফতুল্লা ফেব্রিক্স কারখানার ভিতরে মেশিন পরিস্কারের সময় গরম পানির ড্রেনে পড়ে যায় জামাল। এ সময় তাকে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। তার শরীরের অধিকাংশ স্থান দগ্ধ হয়েছে। ৬দিন তিনি চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

 

তিনি আরো জানান, নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন