বিএনপির কালো পতাকা গণমিছিলে বন্দর উপজেলা বিএনপির অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১দফা দাবিতে মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিলে বন্দর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে মহানগর বিএনপির কালো পতকা গণমিছিলে অংশগ্রহণ করেন। শনিবার ( ২৬ আগস্ট ) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির মূল মিছিলে এসে যোগদান করেন।
এ সময় বন্দর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ লিটনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন শিশির, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত উল্লাহ মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মো. মহসিন, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহিন শাহ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজনসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


