Logo
Logo
×

নগরের বাইরে

ধর্ষণ চেষ্টার ৯ দিন পর মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:১৭ পিএম

ধর্ষণ চেষ্টার ৯ দিন পর মামলা
Swapno

 

বন্দরে ১১ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের ব্যর্থ চেষ্টার ঘটনার ৯ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে লম্পট নিবাশ সূত্রধরের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রী পিতা গোপাল কানু বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৪০(৮)২৩।

 

লম্পট নিবাশ সূত্রধর বন্দর ৯৪ এসএস শাহ রোডস্থ গোপিনাথ মন্দির এলাকার সৃত ভোলা সূত্রধরের ছেলে। এর আগে গত ১৫ আগস্ট রাত ৯টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডস্থ গোপিনাথ মন্দিরে এ ধর্ষনের চেষ্টার ঘটনাটি ঘটে। ধর্ষনের চেষ্টার ঘটনার পর থেকে লম্পট নিবাশ সূত্রধর গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক রয়েছে। তথ্য সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত ৯টায় লম্পট নিবাশ সূত্রধর মোবাইলে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে উক্ত স্কুল ছাত্রীকে তার নিজ বসত ঘরে কৌশলে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ব্যর্থ চেষ্টা চালায়। পরে ভুক্তভোগী স্কুল ছাত্রী তার বড় বোনকে বিষয়টি খুলে বলে। ধর্ষনের ব্যর্থ চেষ্টার ঘটনার ৯দিন অতিবাহিত হওয়ার পর ভুক্তভোগী স্কুল ছাত্রী পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, স্কুল ছাত্রীকে ধর্ষনের ব্যর্থ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন