Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ছিনতাইকারী চক্রের সাদ্দাম-সজল গ্রুপ অধরা  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৯:১৮ পিএম

ফতুল্লায় ছিনতাইকারী চক্রের সাদ্দাম-সজল গ্রুপ অধরা  
Swapno

 

ফতুল্লা থানার বিসিক শাসনগাঁও ও মুসলিম নগর এলাকায় প্রতিদিনই দফায় দফায় ছিনতাইসহ নানা অপকর্ম করে পাড় পেয়ে যাচ্ছে সাদ্দাম-সজল গং। এই দুধর্ষদের বিষয়ে থানায় ব্যাপক অভিযোগে কোনঠাসা থাকলে ও কোনভাবেই তারা আইনের আওতায় আসছে না যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। এমনকি এই সাদ্দাম-সজল গংয়ের সদস্যরা ইতিমধ্যে নানা অপকর্মের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।

 

জানা গেছে, এ্ই সাদ্দাম-সজল গংয়ের সদস্যরা সাধারণ মানুষের টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রনসহ নানা অনৈতিক কার্যক্রম করে যাচ্ছে এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে না দিলেই রাতে একা কোথায় পেলে আটক করে সাথে থাকা বিভিন্ন মূল্যাবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে।

 

সূত্র মতে জানা গেছে, এই সাদ্দাম গংয়ের ১০/১৫টি হুন্ডা নিয়ে একটি বাহিনী তৈরি করে বিভিন্ন প্রভাবশালী নাম বিক্রি করে জায়গায় জায়গায় চাঁদাসহ এলাকায় জুয়ার আসর, মেয়ে দিয়ে অনৈতিক কর্মকালাপ করায় এই বাহিনী। আর এদেরই সদস্যরা নিয়মিত রাতে বিসিক শাসনগাঁও করনি গার্মেন্টসের পিছনে, মুসলিমনগর নয়া বাজার, এনায়েত নগর মোল্লা গার্মেন্টস হাবুইল্লার ব্রিজ, এনায়েত নগর এতিখানা বোড, বক্তাবলী  ঘাট, নরসিংপুর ডিগ্রীচর ঘাট, লালনের আশ্রমসহ বিভিন্নস্থনে সাধারন মানুষদের জিম্মি করে ছিনতাইয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মূল্যবান জিনিসপত্র।

 

এর পাশপাশি মুসলিম নগরের রমরমা মাদকের গডফাদার সাদ্দাম-সজল গং। এদের বিরুদ্ধে ফতুল্লা থানায় রয়েছে একাধিক অভিযোগ এছাড়াও এদের অনৈতিক কর্মকান্ড বিষয়ে হয়েছিল সংবাদ সম্মেলন ওদের বিরুদ্ধে ভূমিদূস্যতার অভিযোগ ও রয়েছে। এদের নানা কর্মকান্ডে আতংকে থাকে মুসলিম নগরবাসীসহ এর আশ পাশের এলাকাবাসীরা কিন্তু কোনভাবেই এই চক্র থেকে উদ্ধার পাচ্ছে না তারা। এলাকাবাসীর ক্ষোভ এতো অপকর্ম করে ও কেন অধরা এই সাদ্দাম-সজল গংয়ের সদস্যরা।

 

সূত্র বলছে, মুসলিম নগর এলাকায় সন্ত্রাসী সাদ্দামের একটি ঝুটের কারখানা রয়েছে যেখানে নিয়মিত সপ্তাহে সপ্তাহে লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসে। আর নিয়মিত চলে মাদকের ব্যবসা ও মাসকসেবনসহ নানা অনৈতিক কার্যক্রম। সজল যিনি বিগত দিনে কোন কাজকর্ম না করে রাস্তায় রাস্তায় ঘুরতো এ সজল এখন ছিনতাই চক্র তৈরিসহ নানা অপর্কের সাথে জড়িয়ে মুসলিমনগর এতিমখানা রোড মোল্লা গার্মেন্টসের অপর সাইডে রয়েছে ২টি অটোর গ্যারেজ যেখানে সারাদিন স্বাভাবিক থাকলে ও রাত ১০ টার পর অবৈধ লাইন সংযোগের মাধ্যমে সকল অটো চার্জ দেওয়া হয়।

 

এমনকি গ্যারেজের যেখানে নিয়মিত হয় ইয়াবা, গাঞ্জা, ফেসনিডিলের রমরমা ব্যাবসা যা নিয়ে সে এলাকার সাধারন মানুষ ক্ষিপ্ত। আরেক জন রয়েছে এই গংয়ের সদস্য মুন্না যিনি বিগত দিনে বিসিক শাসনগাঁও এলাকায় চা বিক্রি করলে ও এই মুন্না এখন লক্ষ টাকার মালিক মাসে মাসে চেঞ্জ করে নতুন নতুন গাড়ি। নতুন নতুন মোবাইল যার উৎস তৈরি এই এই ছিনতাইসহ অপকর্মের টাকার মাধ্যমে। এমনকি এই মুন্না বিসিক শাসনগাঁও এলাকায় করে থাকে নারী ব্যবসাসহ মাদকের রমরমা ব্যবসা।

 

এদের নেতৃত্বে আরো রয়েছে আকাশ, রিফাত, অনিক, মেহেদী, জাহিদসহ নাম না জানা আরো অজ্ঞাত অনেকেই। এছাড়া ও এই চক্রের বিরুদ্ধে কিছুদিন আগে ও একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইয়ের পাশাপাশি এই সাদ্দাম গংয়েরা এখন ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় সন্ত্রসী রাজত্বের কায়েম সৃষ্টি করছে।

 

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরে আযম মিয়া যুগের চিন্তাকে বলেন, ফতুল্লা থানার আওতাধীন সকল ছিনতাইকারীর বিরুদ্ধে আমরা সরাসারি একশ্যান নিয়ে থাকি। ছিনতাইকারীদের বিরুদ্ধে সকল অভিযোগে আমাদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন