Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ লেক থেকে মাছ চুরির অভিযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম

সিদ্ধিরগঞ্জ লেক থেকে মাছ চুরির অভিযোগ
Swapno


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অর্থায়নে নির্মিত সিদ্ধিরগঞ্জ লেকে চাষ করা মাছ প্রকাশ্যে দিবালোকে কারেন্ট জাল পেতে চুরির অভিযোগ উঠেছে কদমতলী এলাকার ত্রাস সন্ত্রাসী তানজিম কবির সজুর বিরুদ্ধে।

 

 

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাস লাইন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় সজু বাহিনীর লোকজন দুইটি নৌকায় করে লেক থেকে মাছ ধরছে। তখন লেকের পাড়ে লোকজন নিয়ে অবস্থান করছিলেন সজু।

 


খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মাছ ধরতে বাঁধা প্রদান করলে তারা চলে যায়।

 


জানা যায়, গত এক সপ্তাহ আগেও রাতের আঁধারে লেক থেকে মাছ ধরার সময় পুলিশ এই গ্রæপটিকে ধাওয়া দেয়। তখন তারা একটি ঝাঁকি জাল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ জালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 


এ বিষয়ে নাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খাঁন (রিপন) বলেন, পানি উন্নয়ণ বোর্ডের অধীনস্ত ডিএনডি খালটি উন্নয়নের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয়া হয়। তারপর ১০০ কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশন খালটি আধুনিক লেকে পরিনত করতে কাজ করছে।

 

 

যা বর্তমানেও চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে আমার ওয়ার্ডের সীমানা পর্যন্ত লেকটি দেখভালের দায়িত্ব দেয়া হয় আমাকে। পরে আমার অংশের লেকে আমি মাছ ছেড়ে লালন-পালন করে আসছি। কিছুদিন যাবৎ সজু লেক থেকে তার লোকজন নিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে।

 

 

আমি থানাকে বিষয়টি অবগত করেছি। পুলিশ এরআগেও একবার তাদেরকে মাছ ধরার সময় ধাওয়া দিয়েছে। আজ সকালেও কারেন্ট জাল পেতে মাছ ধরছে শুনে থানাকে অবগত করেছি।

 


এ বিষয়ে জানতে তানজিম কবির সজুর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

 


এ ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লেকে পাতা জাল উঠিয়ে দিয়েছি। দুই পক্ষই দাবী করছে লেকের মাছ তাদের।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন