Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকায় মোবারকের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের চমক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ পিএম

ঢাকায় মোবারকের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের চমক
Swapno

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ঢাকার কর্মসূচিতে বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে আড়াইহাজার ছাত্রদলের বিশাল শোডাউন।  শুক্রবার ( ১ লা সেপ্টেম্ববর ) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি আয়োজন করা হয়।

 

এ সময়ে আড়াইহাজার ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।এ সময় মোবারকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন