বিসিকে শাহ সিমেন্টের ট্রাক উল্টে মিশুক চালক নিহত
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
ফতুল্লার বিসিকে শাহ সিমেন্টের মালবাহী ট্রাক উল্টে মিশুক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। নিহত মিশুক চালকের নাম সালাউদ্দিন। তার গ্রামের বাড়ি বরিশাল। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনায় ঘটে। ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের মালবাহী ট্রাকটি পঞ্চবটীর দিকে যাচ্ছিলো। এসময় হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মিশুকটির উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মিশুক চালক মারা যায়। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, সকালে বিসিকে শাহ সিমেন্টের মালবাহী ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। আরও ২জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত এবং আহতদের স্বজনরা হাসপাতালে রয়েছেন, তারা আসলে মামলা হবে।
এদিকে, এ ঘটনায় রাত ৮টার দিকে ফতুল্লা থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানায় ওসি। এস.এ/জেসি


