Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

ফতুল্লায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার
Swapno

 

ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রী কে নির্যাতনে স্বামী আলী আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিত স্ত্রী জেয়াসমীন আক্তার। অভিযুক্ত স্বামী আলী আকবর (৬০) কে শনিবার (২ সেপ্টম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আলী আকবর ফতুল্লা থানার সেহাচর তক্কারমাঠ এলাকার মৃত কাশেম আলীর পুত্র।

 

মামলায় উল্লেখ করা হয়, ৩০ বছর পূর্বে গ্রেফতারকৃত আলী আকবরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে গ্রেপ্তারকৃত আলী আকবর যৌতুকের দাবীতে তাকে প্রায় সময় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল। তিনি স্বামীর চাহিদা মোতাবেক যৌতুকের টাকা না দেওয়ায় প্রতিনিয়ত তাকে মারধর করতে থাকে এবং স্ত্রী জেয়াসমিন আক্তার কে তার নিজ নামীয় জায়গা তার নামে লিখে দিতে বলে, না হয় বাবার বাড়ী থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে যৌতুকের টাকা না দিলে তাকে তালাক দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে ঘর সংসার করবে এই বলে স্ত্রী জেয়াসমীন আক্তার কে বিভিন্ন সময় শারীরিকও মানসিক নির্যাতন করতো। নির্যাতনের শিকার ভুক্তভোগী জেয়াসমীন আক্তার নারায়ণগঞ্জ আদালতে স্বামী আলী আকবরের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান-১ জানান, আলী আকবরের স্ত্রী নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন