ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
ফতুল্লার কুতুবপুর থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার সময় পাগলা নন্দলালপুর নাক্কাটার বাড়ী মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাগলা শাহীবাজার, নিশ্চিতপুর এলাকার মোঃ ইসমাঈলের ছেলে মোঃ রাসেল (৩৫), পশ্চিম নন্দলালপুর এলাকার শফিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ মেহেদী হাসান সাগর (৩৬)।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপ-পরিদর্শক এস আই (নিঃ) আব্দুস শাফীউল আলম জানান, ফতুল্লা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নন্দলালপুর নাক্কাটার বাড়ী জনৈক নুরু মিস্ত্রির বাড়ির সামনে মাদক ক্রয়-বিক্রয় সহ স্থানান্তর করার জন্য অবস্থান করিতেছে ধৃত মাদক ব্যবসায়ীরা। তাৎক্ষনিকভাবে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। পরবর্তীতে দুইজনকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হরহামেশাই প্রতিনিয়ত মাদক পাইকারি বিক্রি করে আসছিল। তাদের সাথে জড়িত প্রত্যেকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। এস.এ/জেসি


