Logo
Logo
×

নগরের বাইরে

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

 


আড়াইহাজারে ২ কেজি গাঁজা সহ মৌসুমী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  মৌসুমী গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ধীরাশ্রম গ্রামের মৃত আরমানের মেয়ে।

 

 

গতকাল সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে বিশনন্দী ফেরিঘাট-ঢাকা রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি করে মৌসুমীর হাঁটুর নিচে পলিথিনে  মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করেন।

 

 

পুলিশ জানায়, ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গাজাগুলো নিয়ে গাজীপুরে যাচ্ছিলেন। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, মাদক আইনে মামলা দিয়ে বুধবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন