Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের হাতে পিস্তলসহ আটক সন্ত্রাসী হানজালা হ্যান্ডকাপসহ পলায়ন 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

র‌্যাবের হাতে পিস্তলসহ আটক সন্ত্রাসী হানজালা হ্যান্ডকাপসহ পলায়ন 
Swapno

 

# র‌্যাবের চার সদস্য আহত

 

 

রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামী ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‌্যাবের হাতে আটকের পর হ্যান্ডকাফসহ পালিয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে তার বাহিনীর লোকেরা র‌্যাবের উপর আক্রমন করে ছাড়িয়ে নিয়ে যায়।

 

এ সময় আহত হয় র‌্যাবের ৪ সদস্য। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে র‌্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

 

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি(তদন্ত) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রাকিব হত্যা মামলার পলাতক আসামী ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে বিদেশী পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‌্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ পূৃর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে।

 

আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় আহত হয় র‌্যাব সদস্য হাবিলদার মোঃ মুসফিকুর রহমান, কর্পোরাল মোঃ আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি। 

 

আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে র‌্যাব -১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামীকে করে ২৭ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ২২০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন