Logo
Logo
×

নগরের বাইরে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া
Swapno

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  যুবদলের সভাপতি সাদেকুর রহমান সাদেক।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদেকুর রহমান সাদেক বলেন, সর্বপ্রথম আমি একটি কথাই বলতে চাই আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব থাকতেই পারে, আমরা যদি দল ক্ষমতায় না আসি কেউ শান্তিতে থাকতে পারবো না। আসুন দ্বন্দ্ব ভূলে গিয়ে আগামীতে কেন্দ্র ঘোষিত আমাদের এই নারায়ণগঞ্জে একটি প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করা যায় হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা ভাই ভাইয়ে মিলে এই ২৭ তারিখের মহা সমাবেশ সফল করার লক্ষে আমরা এক হয়ে কাজ করতেছি।

 

যুবদলে কুতুবপুরে খুব খারাপ অবস্থা এমনকি ফতুল্লাতে এটা আমি জানি আগামী কিছু দিনের মধ্যে এগুলার ব্যবস্থা নেবো ইনশাআল্লাহ। সে যেই হোক না কেন আমি কাউকে কমিটি বানিজ্য করতে দেবো না। আজকে ফতুল্লা থানা যুবদলের আয়োজনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় যে দোয়ার আয়োজনটি করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

 

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী শহীদুল্লাহ্ বলেন, আগামী ২৭ শে সেপ্টম্বর বিএনপির এক মহা সমাবেশ। এই মহা সমাবেশে আমাদের প্রমান করতে হবে আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সূদুর লন্ডনে বসে সারা বিশ্বের নেতাকর্মীদের উজ্জীবিত করে যাচ্ছেন এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখবেন।

 

আমাদের তিন তিনবাবের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুস্থতায় আজ আমাদের এই সমাবেশ কর্মী সভা। এই কর্মী সমাবেশে নেতাকর্মীদের কাছে আমার একটাই অনুরোধ আসুন সমস্ত ভেদাভেদ ভূলে গিয়ে ২৭ তারিখের জন্য আমরা প্রস্তুতি নেই।

 

এ সময় ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন খান বলেন, একটি কথাই বলবো একটি মা একটি সন্তান যখন মা ইচ্ছে করলেই সন্তানকে দেখতে পারে না, ছেলেকে ডাকতে পারে না, বলতে পারে না বাবা তুমি কেমন আছো কি খেয়েছো এর থেকে ব্যথা আমি জীবনে দেখি না। আমাদের নেতা দূরে থেকেও নেতাকর্মীদের একত্রিত রেখেছে আন্দোলনের জন্য ঘোষনা দিয়ে যাচ্ছে। আমরা নেতার নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।

 

উক্ত দোয়া মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ফরিদ, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য আবদুর রহমান পিয়েল, রবিন খান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি নূর মোহাম্মদ তেলা, যুবদল নেতা লিমন, মোস্তাফিজুর রহমান, মামুন প্রধান, তোফায়েল আহমেদ, রকি, বাবু ভূঁইয়া , আনিস সহ অন্যান্য নেতুবৃন্দ। এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন