Logo
Logo
×

নগরের বাইরে

জেলার শ্রেষ্ঠ ওসি সিদ্ধিরগঞ্জের গোলাম মোস্তফা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

জেলার শ্রেষ্ঠ ওসি সিদ্ধিরগঞ্জের গোলাম মোস্তফা
Swapno

 
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ও এসআই নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম, পিপিএম। এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে ক্লুলেস মামলা ডিটেকশনকারী হিসাবে পুরস্কৃত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হুমায়ুন কবির-১ ও উপ-পরিদর্শক (এসআই) মো: আলমগীর হোসেন।

 

 

শনিবার (২৩ সেপ্টেম্বর  ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের অভিন্ন মানদন্ডের পুরস্কার হিসেবে তাদেরক ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সোহান সরকার (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো: তরিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা প্রমূখ।  

 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এটি আমাদের কাজের স্বীকৃতি। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিদ্ধিরগঞ্জ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলেও তিনি উল্লেখ করেন।

 

 

সাধারণ মানুষের জন্য থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করে যাচ্ছি।  উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম জানান, যে কোন পুরস্কারই ভালো লাগে। কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের পুরস্কার কর্মস্পৃহা ও মনোবল অনেকাংশে বৃদ্ধি করে।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন