জেলা বিএনপির জনসমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মী বিশাল শোডাউন দিয়ে জনসমাবেশে অংশগ্রহণ করেন। বুধবার(২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটায় সাইনবোর্ড থেকে মিছিল নিয়ে ভূইগড় পাসপোর্ট অফিসের পিছনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি জনসমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল, সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম মিয়া, বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো.কামাল, কামাল নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান,
আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া,রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান খোকন ভূইয়া দীন ইসলামসহ রূপগঞ্জ উপজেলার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।


