Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেফতার-৩

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেফতার-৩
Swapno



সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।  এর আগে সিদ্ধিরগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

জেলা গোয়েন্দা 'খ' জোনের ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় নোট ছাপানোর সরঞ্জাম ও নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, জালনোট তৈরির দুইটি গ্যাস, ট্রেসিং প্রেণার এক কেজি, এ ফোর পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রং়েয়র কালি উদ্ধার করে পুলিশ।

 


গ্রেফতারকৃতরা হলো, ফেনীর আকরামপুরের মৃত আবু তালেবের ছেলে মো: আলমগীর হোসেন (৩৪), চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মো: রাসেল (৩২) ও কুড়িগ্রামের নাগেশ্বরীর আজিজ রহমানের ছেলে মো: রুবেল ইসলাম হৃদয় (২০)।

 


সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়া বাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেফতার করে এবং নগদ ৭ লাখ ৮০ হাজার জাল টাকাসহ জালনোট ছাপানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) সহ বিভিন্ন সময় ঢাকাসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।    এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন