Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নামতে গিয়ে আহত ১০

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০২:২৮ পিএম

রূপগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নামতে গিয়ে আহত ১০
Swapno


রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন গতকাল রবিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে এ ঘটনা ঘটে।

 

 

এ ঘটনায় আহত যাত্রীদের পরিচয় জানা সম্ভব হয়নি। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল সোহাগ পরিবহনের ওই বাসটি। ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এতে আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন যাত্রীরা।

 

 

এ সময় চালক বাসটিকে রাস্তার পাশে দাঁড় করান। এ সময় আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।

 


কিছুক্ষণ পর পার্শ্ববর্তী এসএফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক দল এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আহত যাত্রীরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

 


এ বিষয়ে এসএফ টেক্সটাইলের অ্যাডমিন ফয়সাল ভ‚ঁইয়া বলেন,“পাশেই আমাদের কারখানা। হঠাৎ দেখি সড়কে একটি বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে আমাদের কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দলকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

 


বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লেগেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি আটক করা হয়েছে।”   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন