Logo
Logo
×

নগরের বাইরে

জেলা বিএনপির সমাবেশে প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১১:০৫ পিএম

জেলা বিএনপির সমাবেশে প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদল
Swapno

 

 

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিশাল এক শোডাউন করে জেলা বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।

 

সোমবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবি শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন।

 

এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল, সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম মিয়া, বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো.কামাল, কামাল নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া,রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান খোকন ভূইয়া দীন ইসলামসহ রূপগঞ্জ উপজেলার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন